ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফটিকছড়িতে তৌহিদুল আলমের পক্ষে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে ফটিকছড়িতে আওয়ামীলীগ যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছে।

 আজ শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলার মুনিরা কমিউনিটি সেন্টারের সামনে জড়ো হয়। দুপুর ১২টার দিকে শুরু হয় বিক্ষোভ মিছিল।

মিছিলটিতে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, জেলা আওয়ামীলীগের সদস্য ফখরুল আনোয়ার, এইচ এম আবু তৈয়ব,সোলেমান বি.কম, এমদাদুল ইসলাম চৌধুরী প্রমুখ নেতৃত্বে রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আলম বাবুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয় উত্তর জেলা আওয়ামী লীগ।

.

বাবু ফটিকছড়ি উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। শুধু অব্যাহতি নয়, তাকে দল থেকে বহিস্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে আরো যারা এই ধরনের কাজ করছেন তাদেরও সতর্ক করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print