ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শীতের সকালে গুঁড়ের পায়েস

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আমাদের দেশে শীতের সময় টাটকা খেজুরের গুঁড় পাওয়া যায়। আজ টাটকা খেজুরের গুঁড়ের যে স্বাদ তা আপনি অন্য কোথাও পাবেন না। আর শীতের সকালে খেজুরের গুঁড়ের পায়েস না খেলে যেন জমেই না। গরম কিংবা ঠাণ্ডা, নতুন গুড়ের পায়েসে মন জুড়াতে দেখে নিন আজকের রেসিপি। আর ঝটপট তৈরি করে ফেলুন মজার স্বাদের মন মাতানো খেজুরের গুঁড়ের পায়েস।

উপকরণ:
তরল দুধ ১ লিটার।
আতপ চাল ১ মুঠ।
গুঁড় ১ কাপ (স্বাদমতো কম বেশি দিতে পারেন)।
চিনি ৩ টেবিল-চামচ।
কাজু বাদাম ইচ্ছা।

প্রণালি:
চাল ধুয়ে ভিজিয়ে রাখুন এক ঘণ্টা।
দুধ জ্বাল দিন, ফুটে উঠলে ভেজানো চাল দিয়ে দিন।
চাল সিদ্ধ হয়ে এলে প্রথমে চিনি দিন।
কিছুক্ষণ পরেই গুঁড় দিয়ে নাড়তে থাকুন।
পায়েস ঘন হয়ে আসলে নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

কিছু গুরুত্বপূর্ণ পরামর্শঃ
অনেকেই বলেন যে গুঁড়ের পায়েস রান্নায় দুধে গুঁড় দিলেই দুধ ফেটে যায়।
তাই গুঁড় দেওয়ার আগে চিনি মিশিয়ে দিন।
তাহলে আর গুঁড়ের জন্য দুধ ফাটবে না।

গুঁড়ের পায়েসে কখনো এলাচ দিতে হয় না।
দিলে গুঁড়ের আসল গন্ধ এলাচের কারণে আর পাওয়া যায় না।

পায়েস রান্নার সময় দুধে চাল ভালোমতো ফুটে ওঠার পর চিনি ও গুড় দিতে হয়।
মিষ্টি আগে দিলে চাল ভালো সিদ্ধ হয় না।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print