ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে বাসে তল্লাশী করে ৩ হাজার ইয়াবা উদ্ধার ২ নারীসহ গ্রেফতার ৩

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের পাক্কা মসজিদ এলাকায় এস আলম বাস থামিয়ে তল্লাশী করে ৩ হাজার ইয়াবা উদ্ধার ও দুই নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে বার আউলিয়া হাইওয়ে পুলিশ এ অভিযান চালায়।

ইয়াবাসহ গ্রেফতার হওয়া ৩ জন পাচারকারী হলেন- মোঃ আবুল কালাম (৩৮), পিতা মৃত – মুসলিম মাস্টার, মোছাঃ সারমিন বেগম (২৩), স্বামী-মোঃ আবুল কালাম, মোছাঃ ইয়াসমিন আক্তার (২০) পিতা-মোঃ ফজল খান।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আহসান হাবীব পাঠক ডট নিউজকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন খবরের ভিক্তিতে দক্ষিন ঘোড়ামারা পাক্কা মসজিদ এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামূখী লেনে এস আলম পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ৩জনকে আটকের পর তাদের তল্লাশী চালিয়ে শরীরে লুকিয়ে পাচারকালে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং তাদের গ্রেফতার করা হয়।

উদ্ধার করা ইয়াবার মূল্য আনুমানিক ৯ লাখ টাকা বলে জানায় পুলিশ। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করবে হাইওয়ে থানা পুলিশ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print