ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এমপির মেয়েকে ইভটিজিং করায় ছাত্রলীগ সভাপতির কারাদণ্ড

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Shatkhira-thereport24.com-1
ইভটিজিং এর অভিযোগে আশিকুর রহমান (১৮) নামে এ ছাত্রলীগ নেতাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সাতক্ষীরা-১ (তলা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এর মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে আশিকুর রহমান (১৮) নামে এক ছাত্রলীগ নেতাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই সাজা দেন।

সাজাপ্রাপ্ত আশিকুর রহমান সাতক্ষীরা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রলীগের ইয়ার কমিটির সভাপতি।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ জানান, কলেজের ওই ছাত্রীকে উত্ত্যক্ত করলে সে এসে অধ্যক্ষের কার্যালয়ে অভিযোগ দেয়। বিষয়টি প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ছাত্রকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

এদিকে, সংসদ সদস্যের মেয়ে কলেজ শিক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রমৈত্রীর সভাপতি পলাশ দাশকে পিটিয়েছে ছাত্রলীগ।

রবিবার দুপুর ৩টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে তার ওপর এ হামলা চালানো হয়। আহত পলাশ দাশকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলেজ অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ পলাশ দাশের ওপর হামলার ঘটনা স্বীকার করে জানান, আহত পলাশকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print