ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

160717153827_us_police_baton_rouge_640x360_reuters_nocredit
লুইজিয়ানা রাজ্যের ঘটনাস্থলে পুলিশ টহল দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণের এক ঘটনায় অন্তত তিন জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ওই অঙ্গরাজ্যের রাজধানী ব্যাটন রুজের পুলিশ সদর দফতরের কাছেই এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মুখ ঢাকা এক ব্যক্তিকে তারা নির্বিচারে গুলিবর্ষণ করতে দেখেছেন। গুলিতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, যার মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক।

পুলিশ এর পর একজন বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। আরো দু’জন বন্দুকধারীর খোঁজে এখন অনুসন্ধান শুরু হয়েছে ।

 
160717154226_america_us_police_officers_block_off_a_road_after_a_shooting_of_police_in_baton_rouge_louisiana_640x360_reuters_nocredit
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যে পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে। দু সপ্তাহ আগেই এই শহরে এ্যাল্টন স্টার্লিং নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশ ধরে মাটিতে ফেলে দেবার পর তাকে গুলি করে হত্যা করে।

এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

এর প্রতিবাদে ডালাস শহরে এক বিক্ষোভ চলার সময় একটি উঁচু ভবন থেকে পুলিশের ওপর ‘প্রতিশোধমূলকভাবে’ গুলি চালায় কৃষ্ণাঙ্গ এক সাবেক মার্কিন সেনা সদস্য, এতে পাঁচজন পুলিশ কর্মকর্তা এবং পরে ওই বন্দুকধারীও নিহত হয়।

সবশেষ এই ঘটনার পর ব্যাটন রুজের মেয়ার কিপ হোল্ডেন সবাইকে শান্ত থাকার এবং নিহতদের জন্য প্রার্থনা করার আহবান জানান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print