ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধি:
নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। নারী শিক্ষিত হলে পুরো জাতী শিক্ষিত হবে।

রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে প্রত্যেক জায়গায় এখন নারীদের ব্যাপক অংশ গ্রহণ রয়েছে। এক সময় নারী ছিল অবহেলার শিকার। যুগের সাথে তাল মিলিয়ে পুরুষের সাথে তাল মিলিয়ে নারীরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

শুক্রবার ২৩ ফেব্রুয়ারী বিকালে সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তরা উপরোক্ত কথা বলেন।

সীতাকুণ্ড সমিতির আয়োজনে বেগম কে হায়া নারী শিক্ষা সহায়তা ফাউন্ডেশন ও ডা মজিদ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ২৫ জন স্কুল কলেজ শিক্ষার্থীকে ১,২০,৫০০/- টাকার নগদ বৃত্তি প্রদান অনুষ্ঠান জেলা পরিষদের পাবলিক সীতাকুণ্ড লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

লায়ন মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও লায়ন কাজী আলী আকবর জাসেদের সঞ্চালনায় অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন বিএলএফ কমান্ডার জাতীয় পতাকার নকশা তৈরি কারী অন্যতম রুপকার বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ সালাউদ্দিন, ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড মোঃ ফসিউল আলম, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আ ম ম দিলসাদ, ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি মোঃ মুসলিম সহ সাংবাদিক, শিক্ষক ও সমিতির সেক্রেটারি প্রফেসর একেএম তফজল হক অধ্যক্ষ মোঃ নুরুন্নবী,সীতাকুণ্ড ব্যবসায়ী কমিটির সেক্রেটারি মোঃ বেলাল হোসেন, সাপ্তাহিক চাঁটগাঁর বাণীর সম্পাদক মোঃ ইউছুপ, সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি,কবি আব্দুস শুক্কুর চৌধুরী প্রমুখ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print