ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পুলিশের কথিত বন্দুকযুদ্ধে শিবির নেতা সাইফুল নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

saiful-islam-mamun-dead-pic_135420
নিহত শিবির নেতা সাইফুল ইসলাম (২৫)।

ঝিনাইদহ সদরে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে শিবির নেতা সাইফুল ইসলাম (২৫) নিহত হয়েছেন।

সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টহলদল ঝিনাইদহ-মাগুরা সড়কে আড়ুয়াকান্দি নামক স্থানে পৌঁছালে শিবিরের নেতা-কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ৪/৫ টি হাতবোমা ছুড়ে মারে। পুলিশের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ২০ মিনিট গুলি বিনিময় হয়। বন্দুকযুদ্ধ শেষে শিবির নেতা-কর্মীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সাইফুলের লাশ উদ্ধার করা হয়।

তবে, ১৬ জুলাই ছাত্রশিবিরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে যে, গত ৩ জুলাই ঝিনাইদহের নিজ বাসা থেকে শিবির নেতা সাইফুল ইসলামকে পুলিশ আটক করে। পরিবারের পক্ষ থেকে বার বার যোগাযোগ করা হলেও আটকের কথা পুলিশ স্বীকার করেনি বলে অভিযোগ করা হয়।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, ৫টি বোমা ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ সময় পুলিশের দুই কনষ্টেবল ফয়সাল হোসেন ও সুমন হোসেন আহত হয়েছে বলেও জানায় পুলিশ।

ময়না তদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print