ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙামাটিতে বেসরকারী শিক্ষক কর্মচারীদের প্রতীকি অনশন পালিত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলা প্রতিনিধিঃ রাঙামাটিঃ
বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে রাঙামাটিতে প্রতীকি অনশন কর্মসূচী পালন করেছে রাঙামাটি শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ১২ থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কর্মসূচী পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, রাঙামাটি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি মোঃ মঈন উদ্দীন, সাধারণ সম্পাদক নন্দলাল চাকমা, সদস্য মোছাম্মদ শিল্পী খাতুন ও দিপ্তী চাকমা।
এসময় বক্তারা বলেন, সরকারী বেসরকারী অর্থনৈতিক বৈষম্য বজায় রেখে মানসম্মত শিক্ষা আশা করা যায় না। তাই ৮ম পে-

স্কেল অনুযায়ী সরকারী স্কুল কলেজের শিক্ষকদের অনুরূপ বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, বাড়ী ভাড়া, পুর্ণাঙ্গ উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রদানসহ চাকুরী জাতীয়করণের জন্য সরকারের নিকট জোর দাবী জানান। তা না হলে ১৯ মার্চ ঢাকায় মহা সমাবেশের মাধ্যমে অবস্থান নিয়ে দাবী আদায়ের আন্দোলন চালিয়ে যাবেন তারা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print