ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ত্বকের যত্নে ভিনেগার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রান্নাঘরের একটি উপাদান ভিনেগার। এর কার‌্যকারিতা সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। মাংস রান্না, আচার কিংবা সালাদসহ অন্যান্য অনেক খাবারেই ভিনেগার ব্যবহার করা হয়। রান্না ছাড়াও বিভিন্ন গৃহস্থালি কাজে কিংবা কোনো কিছু পরিষ্কার করতে ভিনেগার ব্যবহার করা হয়। আজকাল রুপচর্চা করতেও ভিনেগার ব্যবহার করা হয়।

ফেসিয়াল টোনার: ভিনেগার ফেসিয়াল টোনার হিসেবে কাজ করে। ২ কাপ পানিতে এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার দিন। এতে সুতি কাপড় ভিজিয়ে তা মুখে লাগান। শুকিয়ে টানটান না হওয়া পর্যন্ত ধুয়ে ফেলবেন না। অ্যাপেল সিডার ভিনেগারে প্রাকৃতিক আলফা হাইড্রোক্সি অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড রয়েছে যা ত্বকের রক্ত চলাচল স্বাভাবিক করে ও ছিদ্রপথ পরিষ্কার করে।

রোদে পোড়াভাব দূর করে: রোদে পোড়ার কারণে ত্বকে বিভিন্ন দাগ পড়ে যায়। এই দাগগুলো দূর করতে ভিনেগার বেশ কার‌্যকর। ৪ কাপ পানিতে ১/২ কাপ ভিনেগার মিশিয়ে নিন। মিশ্রণটিতে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে তা পোড়া দাগে লাগান।

ত্বকের কালো দাগ দূর করে: ত্বকে অনেক সময় বিভিন্ন ধরনের কালশিটে দাগ হয়ে থাকে। এই দাগ দূর করতে ভিনেগার অত্যন্ত উপকারী। এর জন্য সুতি কাপড় বা তুলাতে ভিনেগার ভিজিয়ে ত্বকের কালো অংশে লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর তা ধুয়ে ফেলুন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print