ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

arrest-bg20160725161404
নগরীর পাহাড়তলি হাজী ক্যাম্প এলাকা থেকে অস্ত্রসহ আটক চার ডাকাত।

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে নগরীর পাহাড়তলি হাজী ক্যাম্প আবেদীন স্টিলের পাশের গলি থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে তিনটি ধারালো কিরিচ, একটি রামদা, একটি চাপাতি ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে এ চার ডাকাতকে আটক করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪/৫জন ডাকাত পালিয়ে যায় বলে তিনি জানান। আটক চার ডাকাত হলেন, মো. বেলাল (২৯), মো. সুমন (২৮), ইব্রাহীম (৩২) ও বাবু (২০)।

আটক ডাকাতদের মধ্যে ইব্রাহীম পেশায় সিএনজি চালক। সিএনজি চালানোর পাশাপাশি তার সহযোগীদের নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে। এদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print