ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ষোলশহরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে মহানগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় রিয়া বড়ুয়া (২২) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। তিনি নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

আজ বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে একটি রিকশাকে পিছন থেকে দ্রুতগামী কার্ভাডভ্যান ধাক্কা দিলে রিকশা যাত্রী কলেজ পড়ুয়া রিয়া রাস্তায় ছিটকে পড়েন। এসময় কার্ভাডভ্যানটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  নিহত রিয়ার বাড়ি জেলার পটিয়া উপজেলার উনাইনপুর গ্রামে। তার পিতার নাম রাজিব বড়ুয়া বলে জানা গেছে।

.

সিএমপির পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রিয়া কলেজ থেকে রিকশায় করে বহদ্দারহাটের বাসায় ফেরার পথে ষোলশহর দুই নম্বর গেটের এলজিইডি ভবনের কাছাকাছি পৌছলে আজিম কার্গো পরিবহনের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশা থেকে পড়ে যায়। পরে কাভার্ড ভ্যানের চাকা তার মাথা থেতলে দিলে ঘটনাস্থলেই রিয়া মারা যায়। পুলিশ কাভার্ড ভ্যান ও তার ড্রাইভার মোস্তফাকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

তিনি জানান, চাপা দেয়া কাভার্ডভ্যানটি চালকসহ জব্দ করা হয়েছে। নিহত কলেজ ছাত্রী মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। তার অভিভাবকদের খবর দেয়া হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print