ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিএনপির সাবেক মন্ত্রী শামসুল ইসলামের ইন্তেকাল

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সাবেক মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতা এম শামসুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শামসুল ইসলাম দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।

সাবেক তথ্য ও বাণিজ্যমন্ত্রী এম শামসুল ইসলামের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ইউনাইটেড হাসপাতাল থেকে জানান, মরহুমের প্রথম নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা এবং সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

পরে মরহুমের মরদেহ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর সুখবাসপুরে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ জুম্মা শেষ নামাজে জানাজার পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

শামসুল ইসলামের স্ত্রী আনোয়ারা সুফিয়া ইসলাম ২০১৫ সালের ৩ জুন ইন্তেকাল করেন। বড় ছেলে সাইফুল ইসলাম বাবু ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print