ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঢাবি ছাত্রলীগে নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের নামে অপপ্রচার চলছেই

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা সম্মেলনের আগে প্রায় প্রতিবারই পরিক্ষিত ত্যাগী নেতাদের নিয়ে করা হয় অপপ্রচার।এক্ষেত্রে টার্গেট করা হয় পদপ্রত্যাশীদের।  এবারও তার ব্যতিক্রম হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা সম্মেলন শেষ হয়েছে গতকাল।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে কমিটি ঘোষনা করতে আরো কয়েকদিন সময় লাগবে। কিন্তু এরই মধ্যেই কমিটিকে কেন্দ্র করে শুরু হয়েছে ‘ব্লেইম গেম’।

ঢাবি ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, একটি মহল ছাত্রলীগের বিভিন্নভাবে নেতাদের শিবির-ছাত্রদল বানানোর পাঁয়তারা করছে। তারা মনে করছেন ছাত্রলীগের মাঝে ঘাপটি মেরে থাকা জামাত-শিবির ও ছাত্রদলের কর্মীরা এই কাজটি করছে।

.

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘ছাত্রলীগে ৬০ শতাংশ শিবির অনু্প্রবেশ করিয়েছেন সাধারণ সম্পাদক জাকির’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হওয়ার পর থেকে প্রতিটি স্তরের নেতাকর্মীরা ভয় পাচ্ছেন যে, যোকোন মুহূর্তে তাদেরকেও শিবির-ছাত্রদল ব্লেইম দেয়া হতে পারে।  যদিও পত্রিকাটি পরে সংবাদটি প্রত্যাহার করে নিয়েছে।

সর্বশেষ শিবিরের একটি ম্যাগাজিন এডিট করে তাতে ঢাবির এফ রহমান হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষারের নাম বসিয়ে শিবির থেকে আসা নেতা বলে ফেসবুকে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট বলে পাঠক ডট নিউজকে জানিয়েছেন তুষার।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে অতীতে যেমন ষড়যন্ত্র করেছে এখনো তা অব্যাহত রেখেছে। তবে এসব ষড়যন্ত্র পিতা মুজিবের আদর্শ থেকে আমাকে কখনো বিচ্যুত করতে পারেনি এখনো পারবে না।কারণ ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা আমাকে গেল ২০১৫ সালের ডিসেম্বরে হলের তিন তলা থেকে ফেলে দেয়। আমার রুমে ককটেল হামলা চালিয়ে অামাকে নিবৃত করতে চেয়ে বারবার ব্যর্থ হয়েছে। তাই এখন নতুন করে আবার ষড়যন্ত্র করছে।

যদিও পরিবর্তীতে সব কিছু যাচাই করে ঢাকা ও চট্টগ্রামের সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা বিষয়টি ভুয়া ও বানোয়াট বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

এর আগে ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদকসহ অনেকের বিরুদ্ধে একই ধরনের ব্লেইম দেয়া হয়েছিল।

তৃনমূল নেতা কর্মীদের সাথে কথা বলে জানা গেছে যেসব নেতাকর্মীদের ঢাবিতে কিংবা কেন্দ্রে নেতৃত্বে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে মূলত তাদের বিরুদ্ধেই এই ব্লেইম গেমটা বেশি হচ্ছে।

তারা বলেন, আওয়ামীলীগ করা পরিবারের ছেলেমেয়েগুলোকে লাগাতার অন্যায়ভাবে, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে জামাত শিবির ট্যাগ লাগাতে থাকলে পোস্ট দেবার সময় শিবির ছাড়া আর কাউকে পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক নয় কি ?

এদিকে এসব বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, ছাত্রলীগে এখন কোন অনুপ্রবেশকারী আছে বলে তাঁর জানা নেই।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print