ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ত্বক ও চুলের যত্নে ভিটামিন ‘ই’

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ত্বকের সৌন্দর্য ধরে রাখার জন্য রূপচর্চার পাশাপাশি অবশ্যই ভিটামিন ‘ই’ গ্রহণ করতে হবে। এটি ত্বকে জলযোজন করে এবং বয়স ধরে রাখতে সাহায্য করে। নিয়মতি ব্যবহারে চুল ও ত্বকে অবিশ্বাস্যভাবে কাজ করে। সব ধরনের ত্বক ও চুলের যেকোনো সমস্যায় ভিটামিন ‘ই’ বেশ কার্যকরি।

বলিরেখা: ভিটামিন ই তেল প্রাকৃতিকভাবে বয়সের ছাপের বিরুদ্ধে কাজ করে। বয়সের ছাপের চিহ্ন হচ্ছে চোখের নিচে বলিরেখা। ভিটামিন ই ক্ষতিগ্রস্ত টিস্যু পুনরুদ্ধার করে এবং এটি ত্বককে ময়েশ্চারাইজ রাখে।

ক্ষত: ভিটামিন ই-তে প্রচুর অ্যান্টি-অক্সাইড থাকে, যা ত্বককে প্রাকৃতিকভাবে সতেজ থাকতে সাহায্য করে। ত্বকের কোনো অংশে ক্ষত দেখা দিলে সেখানে ক্যাপসুলের অর্ধেক কেটে সরাসরি লাগাতে হবে। দেখবেন ক্ষত দ্রুত সেরে যাবে। ভিটামিন ই ত্বকে কোলাজেন উৎপাদনে সহায়তা করে।

হাইপারপিগমেন্টেশন: মেলানিয়ামের পরিমাণ বেড়ে গেলে ত্বক অমসৃণ হয়। আক্রান্ত স্থানে ভিটামিন ই লাগান। দেখবেন ধীরে ধীরে সমস্যা সমাধান হয়ে গেছে।

শুষ্ক হাত: হাত যদি সব সময় শুষ্ক থাকলে ভিটামিন ই সমৃদ্ধ তেল বেশ কার্যকরি। তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল কেটে তেলটি সরাসরি হাতে লাগিয়ে নিন। নিয়মিত ব্যবহারে ত্বক সজীব হয়ে উঠবে।

ফাটা ঠোঁট: নিয়মিত ভিটামিন ই সমৃদ্ধ লিপবাম ব্যবহার করুন। এতে হাইড্রেটের কাজ করে ঠোঁট ফাটার হাত থেকে সুরক্ষিত রাখে। যাদের ঠোঁট কালো তারা নিয়মিত এই তেল ব্যবহারে অনেক উপকার পাবেন।

সূর্যের ক্ষতি: ভিটামিন ই ত্বকে কোলাজেন সরবরাহ করে এবং দ্রুত নতুন কোষ উৎপাদনে সহায়তা করে। এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষা করে। সানস্ক্রিন ক্রিম ব্যবহারের আগে ত্বকে ভিটামিন ই ক্যাপসুলের তেল লাগিয়ে নিন।

চুল পড়া: চারপাশে দূষণের কারণে স্বাভাবিকের তুলনায় বেশি চুল পড়ে যায়। এমনকি চুলের সতেজতাও নষ্ট হয়ে যায়। নারকেল তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে নিন। সপ্তাহে দু’বার মাথার ত্বকে লাগিয়ে নিন। ভিটামিন ই মাথার ত্বকে পুষ্টি জোগায় এবং খুশকির মতো বিভিন্ন সমস্যার সমাধান করে।

চুলের আগা ফাটা রোধ: চুলে ঘন ঘন রঙ দেয়া, হেয়ার য়ারের অতিরিক্ত ব্যবহার বা অযত্ন-অবহেলায় চুলের আগা ফাটা শুরু হয়। এ সমস্যা সমাধানে ব্যবহার করতে পারেন ভিটামিন ই। এটি চুলে চমৎকার কন্ডিশনার হিসেবে কাজ করে, চুলে পুষ্টি যোগায়। ফলে আগা ফাটা হ্রাস পায়।

অলিভ অয়েল, ভিটামিন ই ও নারিকেল তেল সমপরিমাণে মিশিয়ে চুলের আগায় ব্যবহার করুন। ২/৩ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে ৩/৪ বার এভাবে চুলের যত্ন নিন। দেখবেন কিছুদিনের মাঝেই চুলে চমৎকার পরিবর্তন আসবে।

নখের পরিচর্যায়: নখ দৃঢ় ও দীর্ঘ করতে ভিটামিন ই সেরা। এর ময়শ্চরাইজিং উপাদান নখকে শক্তিশালী করে, নখের শুষ্কতা দূর করে। তাছাড়া এটি নখের ভেঙে যাওয়া রোধ করে।

গরম পানিতে ১/২টি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ১০ মিনিট হাত ডুবিয়ে রাখুন। সপ্তাহে ৩/৪ বার তা করতে পারেন। অথবা নখে সরাসরি ভিটামিন ই তেল লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করুন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print