ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টেশ্বরী রোড়ে অভ্যন্তরীণ কোন্দলে গুলিতে যুবলীগ কর্মী খুন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নগরীর চকবাজার থানার চট্টেশ্বরী রোড এলাকায় যুবলীগের দুই গ্রুপের বিরোধের জের ধরে গুলি ও ছুরিকাঘাতে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। হয়েছেন।

নিহত যুবলীগ কর্মীর নাম এম আর অনিক (২১)।

হত্যাকারী যুবলীগ নেতা তুয়ার মহিউদ্দিন।

আজ রবিবার রাতে দামপাড়া চট্টেশ্বরীর মোড়স্থ সাবেক মন্ত্রী এম এ মান্নানের বাড়ীর সামনে এ ঘটনা ঘটেছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম পাঠক ডট নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর ও নগর আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন পাঠক ডট নিউজকে বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী তুয়ার মহিউদ্দিনের নেতৃত্বে ৩০/৫৩ জনের সন্ত্রাসীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নীরিহ যুবক অনিককে প্রথমে গুলি পরে ছুরিকাঘাত করে হত্যা করে।  এখানে প্রশাসনের লোকজন এসেছে।  নিহত অনিক সাধারণ যুবক, সে দামপাড়া পল্টন রোড়ের মো. নাসির ড্রাইভারে ছেলে।

.

এদিকে এলাকাবাসীরা জানান, যুবলীগের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারী তুয়ার এবং নিহত অনিক দুজনই সিটি মেয়র আ জ ম নাসির গ্রুপের সমর্থক। রাত সাড়ে ৮টার দিকে সন্ত্রাসীরা পল্টন রোডের মুখে চট্টেশ্বরী এলাকায় তাকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা।

রাতে অনিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল হক।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print