ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজার সৈকতে ডুবে হালিশহরের যুবক নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে নগরীর হালিশহর থানার বউ বাজার এলাকার এক যুবকের মৃত্যু হয়েছে।  নিহত যুবকের নাম মোহাম্মদ আলী আরফাত (২০)। তিনি হালিশহর থানার মধ্যম রামপুর আমতল (ফকির গলি) এলাকার আলকারাছ মুহুরীর ছেলে।

শুক্রবার বেলা ১২টার দিকে কক্সবাজারের সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, শুক্রবার সকালে নিহত আরফাত ৪-৫ বন্ধু মিলে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে আরফাত ভেসে যায়। এসময় অন্যান্য সহযাত্রীরা লাইফগারডের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এলাকাবাসী সুত্রে জানাগেছে, গতকাল স্বপরিবারে তারা কক্সবাজার বেড়াতে গিয়েছিল।  সবার চোখ ফাঁকি দিয়ে আলী আরাফাত একা সাগরে নেমে গোসল করতে গিয়ে চোরাবালীতে আটকে যায়।

বিকালে নিহত আলী আরাফাতের লাশ নিজ এলাকায় আনা হয়েছে।  আজ রাত ৮টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print