ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জামায়াত নেতা আ জ ম ওবায়েদুল্লাহসহ সাতজন দুই দিনের রিমান্ডে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোডস্থ মোটেল  সৈকতের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে গ্রেফতারকৃত জামায়াত নেতা আ জ ম ওবায়েদুল্লাহসহ সাতজনকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।

রিমান্ড মঞ্জুর হওয়া অন্যরা হলো, ছাত্রশিবিরের সভাপতি (দক্ষিণ) রফিকুল হাসান প্রকাশ লোদি, সেক্রেটারী মো. ইমরানুল হক, ছাত্রশিবির নেতা গাজী সাখাওয়াত হোসেন প্রকাশ হাসনাত, ছাত্রশিবির নেতা হাবিবুর রহমান হাবিব, মো. রফিকুল হায়দার , ‘পারাবার’ এর পরিচালক হোসনে মুরাদ তারিফ, ।

আজ বৃহস্পতিবার (২৮ জুন) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতারকৃত ২১০ জনের ১৫ জনের ৭ দিন করে রিমাণ্ড চাওয়া হয়েছিল। আদালত ৭ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৩ জুন রাতে নগরীর কোতয়ালী থানার পর্যটন করপোরেশনের মোটেল সৈকত থেকে ‘পারাবার’ নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে  ‘জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের’ ২১০ নেতাকর্মীকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

২৪ জুন সকালে কোতোয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক গোলাম ফারুক বাদী হয়ে ২১০ জনকে এজাহারনামীয় এবং ১০ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print