ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নৌ-বাহিনীর নবীন কর্মকর্তাদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাংলাদেশ নৌ-বাহিনীর ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০১৮/এ ব্যাচের নবীন কর্মকর্তাদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় চট্টগ্রামস্থ বাংলাদেশ নেভাল একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ২০১৮/এ ব্যাচের ৬ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার স্বল্প মেয়াদী প্রশিক্ষণ শেষে র‌্যাংক ব্যাজ পরিধান করেন।

ডিইও ২০১৮/এ ব্যাচের মোঃ আফজাল হোসেন ভূঁইয়া ছয় মাস মেয়াদী প্রশিক্ষণে সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জন করে শ্রেষ্ঠ চৌকস ডাইরেক্ট এন্ট্রি অফিসার হিসেবে ‘বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্বর্ণপদক’ লাভ করেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কমান্ডার চট্টগ্রাম নৌঅঞ্চল, চট্টগ্রাম নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডারগণসহ উর্ধ¦তন সামরিক-বেসামরিক কর্মকর্তা ও শিক্ষা সমাপনী ব্যাচের কর্মকর্তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print