ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সড়কে নিহতদের নিয়ে প্রতারণা,যাত্রী কল্যাণ সমিতির প্রতিবাদ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা ও আহতের সংখ্যা বাড়িয়ে দেখানো হয়েছে বলে দাবি করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

আজ ২ জুলাই বিভিন্ন গণমাধ্যমে মন্ত্রণালয়ের প্রকাশিত এ বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা বিবৃতি দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

 যাত্রী কল্যাণ সমিতি নেতারা বলেন, মন্ত্রণালয়ের প্রকাশিত এ বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, যাত্রী কল্যাণ সমিতির প্রকৃতপক্ষে ঈদযাত্রায় আমাদের সড়ক দুর্ঘটনা প্রতিবেদনটি নিয়মিত কার্যক্রমের অংশ। যা বিগত ২০১৫ সাল থেকে নিয়মিত প্রকাশ করে আসছি। আমাদের প্রকাশিত প্রতিবেদন সকল মহলে প্রসংশিত হয়েছে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই প্রকাশিত প্রতিবেদনটি বস্তুনিষ্ট, নির্ভরযোগ্য ও সংঘটিত ঘটনার বাস্তবচিত্র। আমরা কখনো দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য বাড়িয়ে বা কমিয়ে কোন প্রতিবেদন প্রকাশ করিনা। এক্ষেত্রে সব রকমের সাবধানতা, যাচাই-বাছাই করেই প্রতিবেদন তৈরী করা হয়।

ইতিমধ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের প্রতিবেদনসমূহ যাচাই-বাছাই করে কোন ত্রুটি পায়নি। ২০১৬ সালে আমাদের প্রকাশিত প্রতিবেদনে সড়ক দুর্ঘটনা ও নিহতের সংখ্যা হ্রাস পেয়েছে বলা হলে তা দেশের বেসরকারি সংগঠনের প্রতিবেদন হিসেবে উপস্থাপন করে সরকার বাহবা নিয়েছে।

আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়কশক্তি হিসেবে কাজ করে গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো, ভাড়া নৈরাজ্য, যাত্রী হয়রানি বন্ধ করা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখছি। দুঃখের বিষয় কর্তৃপক্ষ আমাদেরকে দূরে রেখে সত্য গোপন করে নিজেরাই জনগণকে বিভ্রান্ত করছে। আমরা রোগের চিকিৎসা করতে বলছি, কিন্তু তারা রোগের প্রকৃত চিকিৎসা না করে রোগ গোপন রাখতে চাইছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print