ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রেলওয়ের সাবেক ডিজি মৃধার ৫ বছরের কারাদণ্ড

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

2012-04-15-18-25-58-4f8b12b67450e-untitled-25
রেলের সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক ইউসুফ আলী মৃধা।

গাড়ি ভর্তি ৪ কোটি ৭০ লাখ টাকা নিয়ে সাবেক রেলমস্ত্রী সুরঞ্জিত সেনের বাসায় যাওয়ার সময় বিডিআরের হাতে আটক হয়ে চাকুরী হারানো রেলওয়ের সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক সেই ইউসুফ আলী মৃধাকে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুদকের করা মামলায় আদালত ইউসুফ আলী মৃধাকে এই রায় দেন।

বুধবার আদালতে রেলওয়ের সাবেক এ ঊর্ধ্বতন কর্মকর্তাকে হাজির করা হলে বিশেষ আদালত-৯ এর বিচারক আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালত, অবৈধভাবে সম্পদ অর্জনের জন্য তিন বছরের কারাদণ্ড এবং ১৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত।

রায় ঘোষণার আগে ইউসুফ আলী মৃধাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলায় বিভিন্ন সময়ে ১৩ জন সাক্ষী প্রদান করেন। ২০১২ সালের ২৬ নভেম্বর মামলা তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ইউসুফ আলী মৃধা দুদকের কাছে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৭ লখ ৩৪ হাজার ৯১০ টাকা তথ্য গোপন করেন। এবং ৪০ লখ ৯ হাজার ৯১০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। এ ঘটনায় ২০১২ সালের ১৪ আগস্ট দুদকের উপ-সহকারী পরিচালক তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print