ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মহেশখালীর দুর্গম পাহাড়ে অভিযান, ২০টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার ২

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজারের মহেশখালীর দুর্গম পাহাড়ের অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব।  সেখানে রাতভর অভিযান চালিয়ে ২০টি অস্ত্র ও বিপুল পরিমাণ  গুলি, অস্ত্র তৈরির সরঞ্জামসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২১ জুলাই) রাতে মহেশখালী এ অভিযান চালায় র‌্যাব।  এসময় আটককৃতরা হলেন, অস্ত্র তৈরীর কারিগর মোহাম্মদ শহীদুল্লাহ (৩১) ও আব্দুল হাকিম। (৩৮)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র এএসপি মো. মিনতানূর রহমান ভোরে পাঠক ডট নিউজকে জানান, শনিবার রাতে মহেশখালীর কালারমার ছড়ার দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধানে অভিযান শুরু করে।  অভিযানের এক পর্যায়ে রাত ১১টার দিকে হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকার পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। র‌্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়।

তাদের নিয়ে আরও কারখানার সন্ধানে মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালানো হয়।  অভিযানে ২০টির মত আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান এএসপি মিনতানূর।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print