ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কর্ণফুলী নদীতে জাহাজে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দুই শ্রমিক নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকার কর্ণফুলী নদীতে একটি তেলবাহী জাহাজের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনা গুরতর আহত হয়েছে আরো দুইজন।

নিহতরা হলেন মো. রাশেদ (২৩) ও মো: আবু বকর (২১)। আহত দুজন হলেন, মো. কামরুল (২৮) ও আমজাদ হোসেন (৩০)।

আজ সোমবার (২৩ জুলাই) কর্ণফুলীর শিকলবাহা এলাকায় নোঙর করা এমভি দেশ-১ এ ঘটনা ঘটেছে।

.

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই জহির ইসলাম পাঠক ডট নিউজকে বলেন, কামরুল ও আমজাদকে আহতবস্থায় মেডিকেলে ভর্তি করা হয়। আজ সন্ধায় রাশেদ ও আবু বকরকে গুরুতর আহতবস্থায় হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুল মোস্তফা বলেন, সকালে তেলবাহী জাহাজে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকেল ৪টার দিকে জাহাজ থেকে ২ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print