ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বর্ষায় গোড়ালির যত্ন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বর্ষার সময় শীতের মতো পায়ের একটু বেশি যত্ন নিতে হয়। কারণ বর্ষায় পানি কাদার কারণে পা ভিজে ফাঙ্গাসে আক্রান্ত হয়। আবার পা ফাটেও বেশি। তাই ফাটা গোড়ালির সমস্যায়ও বহু মানুষ জর্জরিত হয়ে থাকেন এই সময়ে। বহু ওষুধ ব্যবহার করেও ফাটা গোড়ালির সমস্যা থেকে মুক্তি পান না। তাহলে জেনে নিন ঘরোয়া কোন কোন উপায়ে ফাটা গোড়ালির সমস্যা থেকে মুক্তি পাবেন।

ল্যাভেন্ডার ফুট ক্রিম : প্রথমে প্যানে শিয়া মাখন এবং নারকেল তেল নিন। এবার চুলা জ্বালিয়ে দু’টিকে গলে যেতে দিন। গলে গেলে তাতে ল্যাভেন্ডার তেল মেশান। মিশ্রণটিকে ঠাণ্ডা করে জারে ভরে রাখুন। প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে গোড়ালিতে লাগিয়ে নিন। তারপর মোজা পরে ফেলুন।

পিপারমেন্ট ফুট ক্রিম : প্রথমে প্যানে শিয়া মাখন, নারকেল তেল এবং অলিভ অয়েল নিন। প্যান গরম হলে আঁচ কমিয়ে উপকরণগুলোকে গলে যেতে দিন। গলে গেলে আঁচ বন্ধ করে পিপারমেন্ট অয়েল মেশান। এবার মিশ্রনটিকে ঠাণ্ডা করে জারে ভরে রাখুন। প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে গোড়ালিতে লাগিয়ে নিন। তারপর মোজা পরে ফেলুন।

জিঞ্জার-লেমন অয়েল ফুট ক্রিম : একটি প্যানে নারকেল তেল, মোম, নারকেলের মাখন নিন। হালকা আঁচে উপকরণগুলো গরম করে আমন্ডের তেল মেশান। একইরকমভাবে উপকরণগুলো গলে গেলে একটি জারে ভরে রাখুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে গোড়ালিতে লাগিয়ে নিন। তারপর মোজা পরে ফেলুন।

মিল্ক অ্যান্ড হানি ফুট ক্রিম : একটি প্যানে দুধ এবং মধু নিয়ে অল্প আঁচে গরম করুন। এবার তাতে অরেঞ্জ জুস মেশান। ঠাণ্ডা করে জারে ভরে রাখুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে গোড়ালিতে লাগান। ৪০ মিনিট রেখে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।

টি ট্রি ফুট ক্রিম : কোকোয়া বাটার, অলিভ অয়েল এবং মোম নিয়ে একটি প্যানে গলতে দিন। এবার আঁচ বন্ধ করে তাতে টি ট্রি অয়েল মেশান। স্নান করার পর এবং ঘুমাতে যাওয়ার আগে গোড়ালিতে লাগান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print