ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ইয়াবাসহ ‘ভুয়া’ সাংবাদিক গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে ৩ হাজার ইয়াবাসহ সুজিত চন্দ্র পন্ডিত নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ ।সুজিত টাঙ্গাইল জেলার কালিহাতী বেতডোবা এলাকার জনৈক মৃত জীতেন্দ্র মোহন পন্ডিত এর ছেলে ।

বুধবার (১আগষ্ট) রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ০৪/০৫নং প্লাটফরমের উপর ফুট ওভার ব্রীজ থেকে সুজিতকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজ ভূইয়া বলেন, রেলওয়ে পুলিশের একটি টিম ষ্টেশনে ডিউটি করার সময় সুজিত চন্দ্র পন্ডিত নামের এক ব্যক্তিকে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। সে নিজেকে দৈনিক নবচেতনা পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি পরিচয় দিয়েছে। আমরা বিষয়টি খোঁজ খবর নিয়ে জানতে পারি সাংবাদিকতার মিথ্যা পরিচয় সম্বলিত দৈনিক নবচেতনা পত্রিকার কার্ড খানা ইয়াবা ট্যাবলেট পাচারে সহায়তার জন্য নিজের কাছে রেখেছে আসামী।এই বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি মামলা রুজু করা হয়। যাহার মামলা নং-০১।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print