ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবিতে গাঁজা সেবনরত অবস্থায় ৬ কলেজ শিক্ষার্থীর কারাদণ্ড

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চবি প্রতিনিধিঃ 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সমাজ বিজ্ঞান অনুষদের ঝুঁপড়ি থেকে গাঁজাসহ ছয় কলেজ শিক্ষার্থীকে আটক করেছে হাটহাজারী থানার পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত তাদের ৭ দিনের কারাদণ্ড দেন।

আজ ৬ আগস্ট (সোমবার) বিকাল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা সেবনকালে ১০০শ গ্রাম গাঁজাসহ পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলো হাজেরা তুজ বিঃ বিঃ কলেজের সদ্য ইন্টার পাস করা শিক্ষার্থী প্রত্যয় ভৌমিক (১৯), একই কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজিম উদ্দিন আকবর (১৮), সরকারী সিটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেরাব হোসেন (১৮), একই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী মোঃ সানিম (১৮), সাতকানিয়া সিটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অন্তর কর (১৮), কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফুয়াদ হাসান (১৮)।

সন্ধ্যায় তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে হাটহাজারী নির্বাহী অফিসার আখতারুন্নেসা শিউলি তাদের ৭ দিনের কারাদণ্ড দেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী এসআই মিজান ও এসআই মৌল্লা জাহাঙ্গীর কবির পাঠক ডট নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসেবন কালে বিভিন্ন কলেজের ৬ শিক্ষার্থীকে আটক করি। পরে তাদের হাটহাজারি হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print