ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খুলশীতে ট্যাংকিতে পড়ে ৩ জনের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ডিজেল কলোনীতে ট্যাংকে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে।  আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন-মো. সীফাত (১৪), মো. ইমরান (২৭) ও রুবেল প্রকাশ দানিস (১৬)। এদের মধ্যে েইমরান ও দানিস আপন ভাই বলে জানাগেছে।

ঘটনাস্থলের থাকা সিএমপির খুলশী থানার সাব ইন্সপেক্টর (এসআই) শরিফুল ইসলাম পাঠক ডট নিউজকে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে ফুটবল খেলার সময় খেলতে গিয়ে বল পার্শ্ববতি একটি ট্যাংকিতে গিয়ে পড়লে ছেলেরা বলটি নেয়ার জন্য সে বড় পানির ট্যাঙ্কিতে নামে। এতে পানিতে ডুবে মারা যায় তিন কিশোর যুবক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. জহিরুল ইসলাম জানান, বল খেলার সময় বলটি পার্শ্ববতি সেপটি ট্যাংকে গিয়ে পড়লে একজন তা আসনে ট্যাংকে নেমে আটকা পড়ে। তাকে উদ্ধার করতে গিয়ে অপর দুজনও আটকা পড়ে গ্যাস আক্রান্ত হয়ে মারা যায়। ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চমেক জরুরী বিভাগের চিকিৎসক বর্ণি চক্রবর্তি ৩ জনের মৃত্যু বৈদ্যুতিক স্পৃষ্টে হয়েছে বলে জানান। তার ধারণা ট্যাংকিতে কোথাও বিদ্যুৎ শর্ট সার্কিট ছিল।

এদিকে এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print