ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে কমিউনিটি সেন্টার থেকে যুবকের লাশ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

dead-body-লাশ-উদ্ধার
ছবি: প্রতিকী।

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি কমিউনিটি সেন্টার থেকে কবির (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উদ্ধার করা লাশটি কমিউনিটি সেন্টারের বয় বলে জানাগেছে।

যুবক কবির মৃত্যুর কারণ জানতে মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী। তিনি জানান, উপজেলার কানুনগোপাড়া তাজ পার্ক নামের কমিউনিটি সেন্টারের বয় কবির গতকাল রবিবার রাতে একটি বিয়ের আপ্যায়নের থালা ধোয়ার কাজ করছিলেন। রাত সাড়ে ১২টার দিকে সে অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে কমিউনিটি সেন্টার কতৃর্পক্ষ।

এ ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

কবির কক্সবাজার থানার পাহাড়তলী রহমানীয়া মাদ্রাসা এলাকার ছৈয়দ করিমের ছেলে বলে জানা গেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print