ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে নতুন করে পাশ ৫৪ জন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ফলাফলে ফেল করা শিক্ষার্থীদের মধ্যে পুনঃনিরীক্ষণে ৫৪ জন পাশ করেছে। এর মধ্যে ২০ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে।

আজ শনিবার (১৮ আগস্ট) চট্টগ্রাম শিক্ষাবোর্ড এই ফলাফল ঘোষণা করেছে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, পুনঃনিরীক্ষণে মোট ৪০৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে সর্বমোট গ্রেড পরিবর্তন হয়েছে ৩৩১ জন পরীক্ষার্থীর। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০ জন। ফেল থেকে পাস করেছে ৫৪ জন।

বোর্ড সুত্রে জানাগেছে, গত ১৯ জুলাই সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৭৩ শতাংশ। যা আটটি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে পঞ্চম।

পরীক্ষার ফলাফল প্রকাশের পর ১৭ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী মোট ৬১ হাজার ৬৯৯ উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন।

এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার ৬১৩ জন। পুনঃনিরীক্ষণের পর যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৩৩ জনে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print