ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামের প্রধান ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শনে চসিক ভারপ্রাপ্ত মেয়র

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল আযহার প্রথম ও প্রধান জামাত সকাল ৭:৪৫ ঘটিকায় জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৪৫ ঘটিকায়।

এ ছাড়াও সিটি কর্পোরেশন পরিচালিত মসজিদ, বাকলিয়া সিটি কর্পোরেশন স্টেডিয়াম, লালদিঘি সিটি কর্পোরেশন জামে মসজিদসহ ৪১টি ওয়ার্ডে ১৬৫টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এ দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী সোমবার দুপুর ১২ টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানের প্রধান ঈদ জামাতের সর্বশেষ প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি বিশাল প্যান্ডেলের ফ্যান, আলো-বাতি, নামায আদায়ের ব্যবস্থা, প্রবেশ ও বাহির হওয়ার পথ, নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়গুলো খতিয়ে দেখেন এবং নির্বিঘ্নে ঈদ জামাত আয়োজনে যাবতীয় ব্যবস্থা নিখুতভাবে সম্পাদনে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এই সময় উপস্থিত ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আলাপকালে ভারপ্রাপ্ত মেয়র বলেন আবহাওয়া অনুকূল থাকলে প্রথম জামাতে প্রায় অর্ধ লক্ষের বেশী মুসল্লি ঈদের নামায আদায় করতে সক্ষম হবে।

ভারপ্রাপ্ত মেয়র নগরবাসীকে ত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. শফিকুল মান্নান সিদ্দিকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমান, কামরুল ইসলাম, উপ সচিব আশেক রসুল চৌধুরী টিপু, নির্বাহী প্রকৌশলী শামসুল হুদা সিদ্দিকী, সুদীপ বসাকসহ চসিকের বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট সমাজসেবক মো. সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print