ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

টেকনাফে একলাখ ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

কক্সবাজারের টেকনাফ থেকে এক লাখ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা।  আজ মঙ্গলবার (৪সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ অভিযান চালায় র‌্যাব।  এসময় মোহাম্মদ হোসেন নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে র‌্যাব-৭ এর কক্সবাজার টেকনাফ ক্যাম্প-১ এর কোম্পানী কমান্ডার লে. মীর্জা শাহেদ (এক্স বিএন) পাঠক ডট নিউজকে জানান, গোপন খবরের ভিক্তিতে র‌্যাব টেকনাফ ক্যাম্পের সদস্যরা উপজেলার মধ্যম জালিয়াপাড়া ৮ নং ওয়ার্ডে জনৈক মাদক ব্যবসায়ী মো. হোসেনের বাড়ী ঘেনরাও করে অভিযান চালায়। এসময় তাকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে তার কাছে ইয়াবার চালান থাকার কথা স্বীকার করে।  এসময় তার দেখানো মতে তার বাসায় লুকিয়ে রাখা ইয়াবার একটি প্যাকেট উদ্ধার করা হয়। যার মধ্যে এক লাখ পিছ ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় মো. হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক দ্রব্য আইনে মামলা চলছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print