ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীতে বাসের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম নগরীর নাছিরাবাদ এলাকার পূর্বকোণ অফিসের সামনে বাসের ধাক্কায় নিহত হয়েছে এক মোটর সাইকেল আরোহী। আজ শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটর সাইকেল আরোহীর নাম জিল্লুর রহমান (৩২)।

তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা গ্রামের সৈয়দুল হক সিকদারের ছেলে বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে নাছিরাবাদ এলাকায় শহর এলাকার একটি বাস চলন্ত অবস্থায় মোটর সাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় মোটর সাইকেল আরোহী জিল্লুর রহমান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print