ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে সাড়ে ৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

1463042908
ইয়াবা উদ্ধারের ফাইল ছবি।

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকায় অভিযান চালিয়ে ছয় হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় মো. কায়সার (২০) নামে এ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কায়সার কক্সবাজারের টেকনাফ উপজেলার শিলি বুনিয়া পাড়ার আহমেদ হোসাইনের ছেলে।

শুক্রবার গভীর রাতে সিএন্ডবি রাস্তার মোড় থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

চান্দগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় সাহা বলেন, শুক্রবার রাত আড়াইটার দিকে সিএন্ডবি রাস্তার মোড় এলাকায় টহলরত পুলিশ কায়সারকে তল্লাশি চালিয়ে ছয় হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে টেকনাফ থেকে ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম নগরীতে নিয়ে এসেছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print