ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কোটার দাবীতে ষোলশহরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সড়ক অবরোধ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সরকারি চাকরিতে পাঁচ শতাংশ প্রতিবন্ধী কোটা রাখার দাবীতে চট্টগ্রামে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

আজ রবিবার (৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নগরীর ষোলশহর দু্ই নম্বর গেইট এলাকায় এ কর্মসূচি পালন করে।

প্রতিবন্ধি শিক্ষার্থীদের অবরোধের কারণে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে প্রায় একঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

প্রতক্ষ্যদর্শীরা ও অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা জানান, সরকারী চাকুরীর প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ৫% প্রতিবন্ধি কোটার দাবিতে সকাল ১১টা থেকে নগরীর দুই নম্বর গেট এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্ররা।

এসময় তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এক পর্যায়ে তারা কিছুক্ষণের জন্য রাস্তাও অবরোধ করেন। পরে পুলিশের সাহায্যে সড়কের মাঝেই অবস্থান কর্মসূচি পালন করেন।

পাঁচলাইশ থানার এসআই মোমিন জানান, বিক্ষোভ ও অবরোধের খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক অবরোধ তুলে দিয়েছে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা আব্দুল আহাদ বলেন, প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের দিকটি বিবেচনা করবেন। সবাই জানে আমরা দেশের জন্য বিভিন্ন ইভেন্টে সম্মান বয়ে এনেছি। সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের সুযোগ দেয়া হলে আমরা দেশকে হতাশ করবো না।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print