ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাঠানটুলিতে মা-মেয়েকে শ্বাসরোধ করে হত্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকায় মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ মা ও তার মেয়ের মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন হোসেনে আরা (৪৭) ও মেয়ে পারভিনের (২৩)।

ডবলমুরিং থানার ওসি মহিউদ্দিন সেলিম পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঠানঠুলি গায়েবী মসজিদের পাশে একটি ভবনে মা ও তার মেয়ে খুন হয়েছে। নিহত পারভিনের স্বামী মতিন নিজের স্ত্রী ও শাশুড়িকে দুইজনকে হত্যা করেছে এলাকাবাসী জানিয়েছে। ঘটনার পর থেকে সে পলাতক। মতিন রিকশাচালক বলে জানা গেছে। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরে।

নিহতদের স্বজনরা জানায়, প্রায় এক বছর আগে মতিনের সঙ্গে বিয়ে হয় পারভিনের। পাঠানটুলি গায়েবী মসজিদের বিপরীতে মগপুকুর পাড় এলাকায় তারা ভাড়া থাকতো।

পুলিশ লাশ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print