ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাঁশখালীতে আ’লীগ-জাপার সংঘর্ষে গুলিতে জাপা সমর্থক নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভোট গ্রহণ শুরুর আগেই আওয়ামী লীগ ও জাতীয়পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষে জাপার এক সমর্থক নিহত হয়েছে। তার নাম আহমদ কবীর (৪৫)।

আজ রবিবার ভোট গ্রহণ শুরুর আগেই বাঁশখালী সদর পৌরসভার কাথারিয়া ইউনিয়নের বড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী অভিযোগ করেন, রাত থেকে আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে ব্যালটে সীলমারার চেষ্টা করলে তার সমর্থকরা বাধা দিতে গেলে সন্ত্রাসীরা গুলি চালায়।  এতে আহমদ কবীর মারা যায় এবং আহত হয়েছে কয়েকজন।

বাঁশখার্লী থানার ওসি কামাল হোসেন জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ আহত হয়েছে। তারা চিকিৎসা নিয়েছেন। বিষয়টির তদন্ত চলছে।

উল্লেখ্য চট্টগ্রাম জেলায় ১ হাজার ৩০২টি ভোটকেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আসনের তালিকায় আছে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন।

এখানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান চৌধুরী (নৌকা), বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী জামায়াতের মোহাম্মদ জহিরুল ইসলাম (আপেল)।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print