ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মাত্র ৮০ টাকার জন্য প্রাণ দিলো কিশোরী হৃদিতা!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

image_74120_0_34808বন্দর পতেঙ্গা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামে বাবার সাথে অভিমান করে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে নবম শ্রেণীর ছাত্রী হৃদিতা চৌধুরী (১৫) । সোমবার রাতে চট্টগ্রামের ইপিজেড থানাধীন কসাই গলির জসীম ভবনের ৫ম তলাতে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি।

নিহত হৃদিতা সাতকানিয়ার রামপুর গ্রামের কার্তিক ধরের একমাত্র কন্যা।

হৃদিতার বাবা কার্তিক ধর পাঠক.নিউজকে জানায়, দুপুরে ভাত খেয়ে দোকানের উদ্দেশ্যে বের হওয়ার সময় হৃদিতা আমাকে জানায় তার ৮০ টাকার প্রয়োজন। আমি তাকে ৮০টাকা দিতে পারবোনা বলি। সে আমাকে টাকার জন্য বিরিক্ত করতে থাকলে আমি রাগে তাকে অনেক বকা দেই। এরপর সে আমার সাথে রাগ করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আর আমিও আমার কর্ম ক্ষেত্রে চলে যাই।

এরপর এলাকাবাসী ঘরের জানলা দিয়ে হৃদিতাকে ফ্যানের সাথে ঝুলতে দেখে আমাকে খবর দিলে ঘরের দরজা ভেঙ্গে হৃদিতাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

আমি কখনো ভাবতে পারিনি আমার একমাত্র মেয়েকে আমি মাত্র ৮০ টাকার জন্য হারাবো, এই বলে অকাতরে কাদঁতে থাকে নিহত হৃদিতার বাবা কার্তিক ধর।

ঘটনার সত্যতা স্বীকার করে ইপিজেড থানার এস আই জাহিদ পাঠক.নিউজকে জানায়, বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করে নবম শ্রেনীর ছাত্রী হৃদিতা। কোন অভিযোগ না থাকায় থানা থেকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print