ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কোতোয়ালীর মোড়ে কাভার্ডভ্যান চাপায় সিটি কলেজের ছাত্রী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত সোমা বড়ুয়া। ফাইল ছবি।

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী মোড়ে রাস্তা পার হতে গিয়ে কাভার্ডভ্যান চাপায় কলেজ ছাত্রী সোমা বড়ুয়া (১৮) নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ কাভার্ডভ্যান চালক মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে।

আজ বুধবার সকাল ১০ টার সময়েএ দুর্ঘটনা ঘটেছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন কাভার্ডভ্যান চালক জসিমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহত ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজও কলেজের উদ্দেশে বাসা থেকে বের হন সোমা। বাস থেকে কোতোয়ালি মোড়ে নামেন তিনি। রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান এসে তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

নিহত সোমা বড়ুয়া চট্টগ্রাম সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। তিনি নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যালস্থ বড়ুয়া পাড়ার রুপায়ন বড়ুয়া মেয়ে।

দুর্ঘটনার পর সিটি কলেজের শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য কোতোয়ালী থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। বলে শিক্ষার্থীরা জানায়।

কোতোয়ালী থানার এসআই) সজল দাশ জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। আমরা কাভার্ডভ্যানের চালককে আটক করেছি। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print