ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীতে নিখোঁজের এক মাস পর কিশোরী উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাড়ী থেকে স্বেচ্ছায় পালিয়ে যাওয়া তিশা পাল (১৬) নামে এক কিশোরীকে এক মাস পর উদ্ধার করে অভিভাবকের কাছে ফেরত দিয়েছে পুলিশ ।

নগরীর নগরীর বায়েজীদ বোস্তামী থানার ওয়াজেদিয়া এলাকা থেকে গত সোমবার রাতে পাহাড়তলী থানা পুলিশ কিশোরী তিশা পালকে উদ্ধার করেছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, নগরীর পাহাড়তলী থানার বাসন্তী গালর্স হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী তিশা পাল এবার

বার্ষিক পরীক্ষায় খারাপ রেজাল্ট করার কারণে তার মা তাকে বকাবকি করে। এতে সে অভিমান করে গত ২৬ ডিসেম্বর বাড়ী থেকে পালিয়ে যায়। পরদিন পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়রি করা হয়।

তিশা পাল কক্সবাজার জেলার ঈদগাঁও পাল পাড়ার তপন পালের মেয়ে। তিশা বাবা-মায়ের সঙ্গে নগরের পাহাড়তলী থানার জেলে পাড়ায় থাকতেন।

গত এক সপ্তাহের চেষ্টায় সোমবার (২৮ জানুয়ারি) রাতে বায়েজীদ বোস্তামি থানার ওয়াজেদিয়া এলাকা বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। কিশোরীটিকে উদ্ধার করেন বাবা-মায়ের জিম্মায় তুলে দেওয়া হয়েছে।

ওই কিশোরী জানায় বাসা থেকে পালিয়ে রিকশা করে সে বায়েজীদ বোস্তামি থানার ওয়াজেদিয়া এলাকায় অপরিচিত একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল। ওই বাড়ির মালিককে অনেক অনুরোধ করে সে ওখানে থেকে গিয়েছিল। তারা তার ঠিকানা জানতে চাইলেও সে না জানার ভান করে সে বাড়িতে থেকে গিয়েছে।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print