ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নোয়াখালীতে ৭ হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালী জেলা শহর মাইজদীতে ৭টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনেস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৩লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: রোকনুজ্জামান খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাকৃত হাসপাতাল গুলো হলো, নোয়াখালী প্রাইভেট হাসপাতালে ১ (এক) লক্ষ টাকা, সিটি হাসপাতাল ৮০ (আশি) হাজার টাকা, আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ (চল্লিশ) হাজার টাকা, গুড হিল হাসপাতালকে ৫ (পাঁচ) হাজার টাকা,এ্যামাস ডায়াগনস্টিক সেন্টারকে জাতীয় ৫৫ (পঞ্চান্ন) হাজার টাকা, গ্রীণ ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ (পয়তাল্লিশ) হাজার টাকা, , ঊর্মি ছাবি এন্ড লাইট হাউজকে ৮ (আট) হাজার টাকা। সর্বমোট ৩ লক্ষ ৩৩ হাজার টাকা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: রোকনুজ্জামান খান ভ্রাম্যমান পরিচালনা করে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন, ডিজি’র প্রতিনিধি সিভিল সার্জন কার্যালয়, নোয়াখালীর মেডিক্যাল অফিসার ডা. দিপন চন্দ্র মজুমদার, বিএমএ প্রতিনিধি ডা. আরাফাত, ড্রাগ সুপার ইমরান হাসান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালেক, র‌্যাবের সহকারী পরিচালক প্রণবের নেতৃত্বে র‌্যাব -১১ লক্ষীপুর, উপ-পরিদর্শক আব্দুস শুক্কুরের নেতৃত্বে সুধারাম থানা পুলিশ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print