ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাকলিয়া থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ২

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় অস্ত্র, দুই রাউন্ড কাতুজ ও দুটি ছোরা।

আজ বৃহস্পতিবার বাকলিয়া নতুন এক্সেস রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাকলিয়া থানা কালামিয়া বাজার খালাসী বাড়ির মো. ইলিয়াছ হোসেনের ছেলে মো. শাহাদাৎ হোসেন মুন্না (২৪) ও ফেনী জেলা সদরের পাছগাছিয়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ওসমান (১৯)।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে নতুন এক্সেস রোডের মুখে তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। তারা পেশাদার ছিনতাইকারী। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি এলজি, দু’টি কার্তুজ ও একটি ছুরি জব্দ করা হয়েছে।

তিনি জানান, মুন্না ২০১৫ সালে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেফতার হয়েছিল। মামলাটিতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print