ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চাক্তাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ডা. শাহাদাত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, আর্তমানবতার সেবায় সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা যায়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসা উচিত।  বিএনপি গণমানুষের দল হিসাবে সব সময় জনগণের পাশে থাকে।  বিএনপি নেতাকর্মীরা অতীতেও এভাবে জনগণের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে। তাই আর্তমানবতার সেবায় সকলে এগিয়ে আসুন।

তিনি আজ (১৭ ফেব্রুয়ারী) রবিবার দুপুরে চাক্তাই খাতুনগঞ্জে ভোড়া মার্কেট সংলগ্ন বস্তীতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে এ কথা বলেন।

গতকাল দিবাগত রাতে এ অগ্নিকান্ডে ঘুমন্ত অবস্থায় ৯ জন লোকা মারা যাওয়ার ঘটনা ঘটে। পুড়ে গেছে অনন্ত ২০০ বস্তি ঘর। অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে আরো কয়েক জন।

পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ধর্ম সম্পাদক হাজী নুরুল আকতার, এডভোকেট তারিক আহমদ, সহ দপ্তর সম্পাদক মোঃ ইদ্রিস আলী, বাকলিয়া থানা বিএনপি সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহীন, বকসীর হাট ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম মফিজ উল্লাহ, বিএনপি নেতা মো. সেলিম, মো. ইউসুফ, মো. নাসির, নগর ছাত্রদল নেতা এন মো. রিমন, মো. জনি, নাবিল প্রমুখ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print