ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Accident-SM20160616173132রাজধানীর রূপনগরের বিরুলিয়া ব্রিজ এলাকায় ইঞ্জিনচালিত পিকআপ ভ্যানের ধাক্কায় অপর এক ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লক্কু মিয়া (২৬) ও মোজাম্মেল হক মজু মিয়া (২৪)। আহতরা হলেন- নূর মোহাম্মদ (২২) ও মিঠু মিয়া (২৩)।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, ইঞ্জিনচালিত পিকআপ ভ্যানটি পায়েচালিত একটি ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক আহত লক্কু মিয়া ও মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পিকআপ ভ্যানচালক ফরিদ আহমেদ ও তার ভ্যানটি আটক করা হয়েছে বলে জানান ওসি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print