ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুমিল্লায় হত্যা মামলা: খালেদা জিয়ার ৬ মাসের জামিন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কুমিল্লায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষ হয়। আদালতে তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি কুমিল্লার একটি আদালত এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে গত ২৭ ফেব্রুয়ারি তার পক্ষে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print