ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙ্গামাটিতে আ’লীগ সভাপতিকে গুলি করে হত্যা করেছে উপজাতি সন্ত্রাসীরা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলা প্রতিনিধি, রাঙামাটিঃ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করেছে পাহাড়ী সন্ত্রাসীরা।

নির্বাচনী ভোটানুষ্ঠান শেষ করে ফারুয়া থেকে বিলাইছড়ি উপজেলা সদরে ফেরার পথে আজ সকাল নয়টার সময় আলিখিয়ং থেকে ২শ অদূরে তিন কোনিয়া পাড়া এলাকায় এই হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার মোঃ আলমগীর কবির।

এর আগে গতকাল সন্ধ্যায় একই সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে দুই প্রিসাইডিং অফিসার (শিক্ষক) ও নারী আনসার সদস্যসহ অন্তত ৭ জন নিহত হয়েছিল। আহত হয়েছে আরো ১৯ জন।

এদিকে, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ জানিয়েছেন সকাল নয়টার দিকে তিনকুনিয়া পাড়া নামক এলাকায় সুরেশ বাবুর উপর হামলা হয়েছে এবং তিনি গুরুত্বর আহত হয়েছেন বলে আমি জানতে পেরেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তিনি জানান, সুরেশ বাবুকে তার সহকর্মীরা উদ্ধার করে স্প্রীডবোটযোগে রাঙামাটি নিয়ে গেছে।

আজ মঙ্গলবার সকাল নয়টার সময় বিলাইছড়ির ফারুয়া থেকে ফেরার পথে জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মূছা মাতব্বর। তিনি জানিয়েছেন, এই হামলা এখনো পর্যন্ত ঠিক কতোজন আহত হয়েছে এটা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারছিনা। সকলকেই রাঙামাটিতে নিয়ে আসা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে পরপর দু’দিন রাঙামাটির দুই উপজেলায় সশস্ত্র হামলার ঘটনার প্রতিবাদে বুধবার সকাল দশটায় রাঙামাটি জেলা শহরে বিক্ষোভের ডাক দিয়েছে রাঙামাটি জেলা আওয়ামীলীগ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print