ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চাঁদপুর সদর উপজেলায় নিজকেন্দ্রে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৫০টি। হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আলীগঞ্জ পিটিআই ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখা মিলেনি। এভাবেই রোববার (২৪ মার্চ) চাঁদপুরের সাত উপজেলায় ১৭ লাখ ২৬ হাজার ৩শ ৩৪ জন ভোটারের জন্য অপেক্ষায় ৬শ ৪৮টি কেন্দ্র।

এদিকে, চাঁদপুর সদর উপজেলায় সকাল সাড়ে আটটায় লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এই সাত উপজেলার অর্ধেকেরই বেশি কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই। চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলার ভোট কেন্দ্রগুলোতে কিছু ভোটার সকালে ভোট প্রয়োগ করলে অন্যান্য উপজেলায় ভোটারদের মাঝে তেমন সাড়া নেই।

চাঁদপুরের সাত উপজেলায় সর্বমোট প্রার্থী হচ্ছেন ৬২ জন। তবে মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাজীগঞ্জ এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে হাজীগঞ্জ উপজেলায় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মতলব দক্ষিণ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন নির্বাচিত হয়ে গেছেন।

নির্বাচন হচ্ছে- চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার।

হাজীগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা বিজিবি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। এছাড়াও পুলিশ ও র‌্যাবের স্পেশাল টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print