ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে নকল ঘি কারখানায় বাঘাবাড়ির খাঁটি ঘি!

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে আরো একটি ভেজাল ঘি তৈরীর কারখানা অবিস্কার করে তা সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার রাত ৯টার দিকে হাটহাজারী পৌর সভার ১১মাইলস্থ নাজিরপাড়ায় এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহি কর্মকর্তা রুহুল আমিন। অভিযানের সময় নকল এ ঘি কারখানায় খাঁটি বাঘা বাড়ির সহ বিভিন্ন নামীদামী প্রতিষ্ঠানের লেভেল যুক্ত ৩০০ লিটার ভেজাল ঘি, এক হাজার খালি কৌটা ও ঘি তৈরির উপকরণ জব্দ করে পরে ধ্বংস করা হয়।

.

ইউএনও রুহুল আমিন বলেন, নাজিরপাড়া কবির চেয়ারম্যানের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি বিভিন্ন নামি-দামি ব্র‍ান্ডের লোগো লাগানো ভেজাল ঘি’র মধ্যে লোগো লাগানো ঘি’র পরিমাণই বেশি।

তিনি জানান, এ নিয়ে গত দেড় মাসে তিনি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭টি ভেজাল ঘি তৈরির কারখানা থেকে প্রায় ৪হাজার লিটার ভেজাল ঘি, ১১হাজার ঘিয়ের খালি কৌটা, ১শ কেজি ক্ষতিকারক কেমিক্যাল, ২শত কেজি ডালডা জব্দ করে ধ্বংস করেন।

তবে অভিযানের বিষয়টি আগেই টের পেয়ে নকল ঘি তৈরীর সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print