ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আকাশে ইঞ্জিন বিকল, শাহ আমানতে বিমানের জরুরি অবতরণ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সিঙ্গাপুর থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

সোমবার বিকেল ৫টা ৪৪ মিনিটের দিকে বিমানটি জরুরি অবতরণ করে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কাজী খাইরুল কবির গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের দুইটি ইঞ্জিনের একটি বিকল হওয়ায় চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।

কাজী খাইরুল কবির বলেন, সিঙ্গাপুর থেকে আসা বিমানটি ঢাকায় নামার কথা ছিল। ইয়াংগুন পর্যন্ত আসার পর পাইলট বুঝতে পারেন একটি ইঞ্জিন বিকল হয়েছে। তখন চট্টগ্রামে জরুরি অবতরণ করে বিমানটি।

বিমানের ইঞ্জিন মেরামত করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে সেটি ঠিক হয়ে গেলে ওই ফ্লাইটে যাত্রীদের ঢাকায় পাঠানো হবে অথবা অন্য ফ্লাইটে যাত্রীদের ঢাকায় পাঠানো হবে বলে জানান কাজী খাইরুল কবির।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print