ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নিখোঁজ ছেলেকে এক নজর দেখাই মীর কাসেমের শেষ ইচ্ছা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

240347_1
মীর কাসেম ও তার নিখোঁজ ছেলে।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী তার শেষ ইচ্ছে হিসেবে নিখোঁজ ছেলে মীর আহমেদ বিন কাসেমের সঙ্গে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। শনিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার সঙ্গে স্বজনদের শেষ সাক্ষাতের পর কারাগার থেকে বের হয়ে গণমাধ্যম কর্মীদের একথা বলেন মীর কাসেমের স্ত্রী খন্দকার আয়েশা খাতুন।

আয়েশা খাতুন বলেন, ‘তিনি (মীর কাসেম) বলেছেন আমি আমার ছেলের (মীর আহমেদ বিন কাসেম) সঙ্গে দেখা করতে চাই। আমি এখনও অপেক্ষায় আছি। আমার বিশ্বাস সে আমার সঙ্গে দেখা করতে আসবে।’

মীর কাসেম সুস্থ্য ও স্বাভাবিক আছেন উল্লেখ করে তার স্ত্রী বলেন, ‘ তিনি (মীর কাসেম) বলেছেন আমি মৃত্যুকে ভয় পাই না। আমাকে এভাবে হত্যা করে শহীদি মৃত্যুর মর্যাদা দিয়েছে। আমাকে এভাবে হত্যা করে পরোক্ষভাবে আমাদেরকেই জিতিয়ে দিয়েছে তারা।’

মীর কাসেমের পরিবার ও স্বজনসহ মোট ৪৭ জন শনিবার বেলা ৩টা ৩৫ মিনিটের দিকে শেষ সাক্ষাতের জন্য কারাগারে পৌঁছান। দুই দফায় ১৯ জন করে মোট ৩৮ জন সদস্যের সঙ্গে দেখা করেন মীর কাসেম। এরপর সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সাক্ষাত শেষে কারাগার থেকে বেরিয়ে আসেন তার পরিবারের সদস্য ও স্বজনরা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print