ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ইতিহাসে ১০ নভেম্বর

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

  • ১২৮২ সালের এই দিনে নবী করিম ( সা ) এর পবিত্র আহলে বাইতের ইমাম হযরত আলী ইবনে মূসা রেযা ( আ ) মদীনা শহরে জন্মগ্রহণ করেন।
  • ১৪৮৩সালের এই দিনে জার্মান ধর্মতত্ত্ববিদ ও প্রটেস্ট্যান্ট ধর্ম সংস্কারক মার্টিন লুথারের জন্ম।
  • ১৪৯৩ সালের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস দ্বিতীয় সমুদ্রযাত্রায় অ্যান্টিগুয়া আবিষ্কার করেন।
  • ১৬৯৮ সালের এই দিনে কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের মালিকানা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়।
  • ১৭৯৯ সালের এই দিনে ফ্রান্সে ব্রুমার অভ্যুত্থান সংঘটিত হয়।
  • ১৮২২সালের এই দিনে বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থ রচনার পথিকৃৎ উইলিয়াম কেরির পুত্র ফেলিঙ্ কেরির মৃত্যু।
  • ১৮৪৮সালের এই দিনে ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম।
  • ১৮৯১ সালের এই দিনে ফরাসি কবি জ্যাঁ আর্তুর র‌্যাবোর মৃত্যু।
  • ১৮৯৩ সালের এই দিনে বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক অমল হোম জন্মগ্রহন করেন।
  • ১৯০৮ সালের এই দিনে বিপ্লবী কানাইলাল দত্তের ফাঁসি কার্যকর হয়।
  • ১৯৩৬ সালের এই দিনে মার্কিন ভাষাবিজ্ঞানী পল পোস্টাল জন্মগ্রহন করেন।
  • ১৯৩৮ সালের এই দিনে আধুনিক তুরস্কের জনক ও স্থপতি কামাল আতাতুর্কের [মোস্তফা কামাল পাশা] মৃত্যু।
  • ১৯৫৪ সালের এই দিনে প্রখ্যাত বাঙালি কবি এবং সাহিত্যিক জয় গোস্বামী জন্মগ্রহন করেন।
  • ১৯৬৪সালের এই দিনে লিওনিদ ব্রেজনেভ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মহাসচিব মনোনীত হন এবং সরকারী ক্ষমতা হাতে তুলে নেন।
  • ১৯৮২ সালের এই দিনে পৃথিবীতে ১৯১০ সালের পর আবার হ্যালির ধূমকেতু দেখা গেল।
  • ১৯৮৩ সালের এই দিনে বাংলাদেশী সংগীতশিল্পী, বেহালা ও বংশীবাদক আ. ক. ম. মুজতবা মৃত্যুবরণ করেন।
  • ১৯৮৫ সালের এই দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ডানহাতি স্লো মিডিয়াম পেস বোলার আফতাব আহমেদ জন্মগ্রহন করেন।
  • ১৯৮৬সালের এই দিনে বাংলাদেশের সংবিধানের ৭ম সংশোধনী গৃহীত হয়। এতে সামরিক আইন প্রত্যাহার করে নেয়া হয়।
  • ১৯৮৭সালের এই দিনে সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে নূর হোসেন শহীদ হন।
  • ১৯৮৯ সালের এই দিনে পূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজনের প্রতীক বার্লিন দেয়াল বহু জায়গায় ভেঙে দেওয়া হয়।
  • ১৯৯১সালের এই দিনে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে একুশে বছর নির্বাসন শেষে দৰিণ আফ্রিকার ক্রিকেট দল আবার প্রথম আন্তর্জাতিক খেলায় অংশ নেয় কলকাতার ইডেনে ভারতের বিরুদ্ধে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print