ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাংলাদেশে আইএস নামে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাংলাদেশে আইএস নামে কিছু নেই, এটি আন্তর্জাতিক চক্রান্ত; বিভ্রান্ত কিছু মানুষ হিরো সাজার জন্য আইএস নাম ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বররাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, এটা একটি আন্তর্জাতিক চক্রান্ত ও ষড়যন্ত্র। এই আইএস নামক জিনিস, আমাদের সীমান্তবর্তী এলাকায় এর কোনও ঘাটি নেই। আমাদের দেশে যারা আছে, যারা নাকি পথ হারিয়ে ফেলে, তারা নিজেদের হিরো বানানোর জন্য অনেক কিছুই করে থাকে। আসলে এদের সঙ্গে আইএসের কোনও সম্পৃক্ততা নেই।

স্বররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর বাংলাদেশ সরকার জঙ্গি হামলার বিষয়ে সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে কাজ করছে। এ সময় মন্ত্রী মাদক ব্যবসায়ীদের আত্মসম্পর্ণের আহ্বান জানান। যারা আত্মসমর্পণ করবে না, তাদের কঠোরভাবে দমনের হুঁশিয়ারিও দেন তিনি।

অনুষ্ঠানে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, পুলিশ পরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, স্থানীয় সংসদ সদস্যসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print